আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ শ্রমিকের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:১১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৩

সাভার উপজেলার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ইউনি ওয়ার্ল্ড-২ নামক জুতা তৈরির কারখানায় লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই অগ্নিকাণ্ডের ওই কারখানার ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে যাওয়া কারখানায় আরও লাশ আছে কি-না সন্ধান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গাবাড়ি এলাকার ওই জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে ওই কারখানায় ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে সাভার, টঙ্গী ও সদরদফতরের আরও চার ইউনিট যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে, আগুন লাগার পরপরই কারখানার ভেতরে আটকা পড়েন কয়েকজন শ্রমিক। এখন পর্যন্ত ভেতর থেকে এক নারীসহ তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অগ্নিকাণ্ডে ওই কারখানার আরও প্রায় ১০ শ্রমিক দগ্ধ হয়েছে বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানার ভেতর থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে আরও লাশ আছে কি-না সে বিষয়ে নিশ্চিত না হওয়ার কারণে এখনও তল্লাশি চালানো হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি