‘যতদিন করোনার অস্তিত্ব থাকবে ততদিন টিকাদান চলবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৪

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, ‌‘দেশে যদিন করোনাভাইরাসের অস্তিত্ব থাকবে ততদিন টিকাদান কার্যক্রম চলবে। সবাই টিকা নেবেন, নিরাপদে থাকবেন।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লোকমান হোসেন বলেন, করোনা ঝুঁকির দিক দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। আমাদের এখানে মৃত্যুর হার কম। যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ মারা গেছে। ব্রিটেনে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এক লাখ মানুষ মারা গেছে। আমাদের দেশে মৃত্যুর সংখ্যা সেই তুলনায় অনেক কম।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যারা প্রথম ডোজ নেননিম তাদের টিকা দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে টিকা কার্যক্রম চলছে। জেলা প্রশাসনের তথ্যমতে প্রায় পাঁচ লাখ লোক এই কয়দিনে টিকা নিয়েছে। আজ ২১৭টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। আশা করি আজকের টিকা নিয়ে ছয় থেকে সাত লাখ মানুষ টিকা পাবে। দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছি। কারণ আমরা ব্যাপক প্রচার করেছি। সেকারণে টিকা নিতে মানুষের মধ্যে উৎসাহ বেশি।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান