সেতু দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় বৃদ্ধার হাত বিচ্ছিন্ন

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৫

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় চায়না বেগম (৫০) নামে এক বৃদ্ধার ডান হাত বিচ্ছিন্ন হয়েছে। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চায়না বেগম ঘাটাইল উপজেলার দেউলিয়াবাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের আবেদ আলীর স্ত্রী।

আহত বৃদ্ধার মেয়ে জামাই মো. কাবিল বলেন, ‘একটি মাহিন্দ্রা গাড়িতে পরিবার নিয়ে বঙ্গবন্ধু সেতু দেখতে যাচ্ছিলাম। পথে বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ট্রাক মাহিন্দ্রা গাড়িটিকে চাপা দেয়। এতে আমার শ্বাশুড়ির হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি