ফতুল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১৭:৪০আপডেট : ০১ মার্চ ২০২২, ১৮:২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাবেয়া বেগম (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে শান্তিনগর এলাকার একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় তার স্বামী সোহেল আহমেদ অপুসহ দুই জনকে আটক করা হয়েছে। রাবেয়া বেগম ভোলার দক্ষিণ আইচা থানার তাল্লুককান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। 

স্বামী ও চার সন্তান নিয়ে ফতুল্লার হরিহরপাড়ার শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। সোহেল আহমেদ বরিশালের কোতোয়ালি থানার চরনিহালগঞ্জ গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। আটক আরেক যুবক তার প্রতিবেশী আব্দুল মান্নান (২৫)।

আটকের পর অপু পুলিশকে জানিয়েছে, রাবেয়া বেগম সুদে টাকা ধার দিতো। এই অজুহাতে নানান লোকের সঙ্গে ফোনে কথা বলতো। এ নিয়ে দেড় মাস আগে দুই জনের ঝগড়া হয়। পরে অপু স্ত্রী-সন্তান ছেড়ে অন্যত্র বসবাস করে আসছিল। মাঝে মাঝে স্ত্রী-সন্তানদের বাসায় আসতো। তবে রাবেয়াকে কে বা কারা হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানে না বলে দাবি অপুর।

প্রতিবেশীরা জানায়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অপুকে শান্তিনগর এলাকার ওই ভাড়া বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে। এরপর সকালে রাবেয়ার গলাকাটা লাশ পাওয়া যায়।

স্বজনদের বরাত দিয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, নিহতের বড় দুই ছেলে নাহিদ ও নাঈম দাদির সঙ্গে থাকে। আর ছোট দুই ছেলে মায়ের সঙ্গে থাকতো। গত রাতে শাহিদ ও জাহিদুল পাশে ঘরে ঘুমিয়েছিল। রাতে তাদের বাবা বাসায় আসে। সকালে ঘুম থেকে উঠে তারা মায়ের লাশ দেখতে পায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

 /এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম