স্কুলছাত্রীর বিয়ের আয়োজন, বর ও মেয়ের বাবাকে জরিমানা

সাভার প্রতিনিধি
০৪ মার্চ ২০২২, ১৯:২২আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৯:২২

টাঙ্গাইলের সাজ্জাদুর রহমান নামের এক যুবক ঢাকার ধামরাইয়ে বাল্যবিয়ে করতে এসে ১০ হাজার টাকা জরিমানা গুনেছেন। আর মেয়ের বাবার কাছ থেকেও আদায় করা হয়েছে ৫০ হাজার টাকা।

শুক্রবার (৪ মার্চ) বিকালে ধামরাই পৌর এলাকার নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করায় এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, ধামরাই পৌর এলাকার নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে টাঙ্গাইলের নাগরপুর এলাকার শাহ আলমের ছেলে সাজ্জাদুর রহমানের বিয়ের আয়োজন করা হয়। এলাকাবাসীর মাধ্যমে বাল্যবিয়ের কথা জানতে পেরে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ ঘটনাস্থলে পৌঁছে মেয়ের বাবাকে বিয়ে বন্ধ করার জন্য নির্দেশ দেন। তবে উপজেলা প্রশাসনের আদেশ না মেনে শুক্রবার দুপুরে বিয়ের আয়োজন করা হয়। সে উপলক্ষে শতাধিক মানুষের জন্য খাবারের আয়োজনও করা হয়েছে। দুপুরের পর বর মেয়ের বাড়িতে এসে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে পৌঁছান।

পরে সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বন্ধ করে দেওয়া হয় বাল্যবিয়ে।

স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ বলেন, গতকাল বাল্যবিয়ের খবর পেয়ে তিনি উপজেলা প্রশাসনকে জানান। সঙ্গে সঙ্গে বিয়ে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এরপরও সেই নির্দেশ উপেক্ষা করে শুক্রবার বিয়ের আয়োজন করা হয় বলে তিনি জানান।

এই বিষয়ে ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, নির্দেশ উপেক্ষা করে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও মেয়ের বাবাকে জরিমানা করা হয়েছে। মেয়ের ১৮ বছর না হওয়ার আগ পর্যন্ত তাকে যেন বিয়ে না দেওয়া হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা এবং মুচলেকা নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী