গাজীপুরে ১২ ঝুটের গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২২, ০১:৪১ আপডেট : ০৬ মার্চ ২০২২, ০১:৪১

গাজীপুরের কোনাবাড়ীতে শনিবার (৫ মার্চ) রাতে ১২টি ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত কাজ করেন তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সন্ধ্যা পৌনে ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ীর মিতালী ক্লাব উত্তর পাড়ায় ইউনুস আলীর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের অন্য আরও ১১টি গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল স্টেশনের একটি ও জয়দেবপুর স্টেশনের দু’টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থালে এসে আগুন নেভানোরা কাজ শুরু করে।

তিনি আরও জানান, আগুনে মালামালসহ ১২টি গুদাম পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
নখ হলুদ ও মোটা হয়ে যাচ্ছে? হতে পারে ছত্রাকের সংক্রমণ
নখ হলুদ ও মোটা হয়ে যাচ্ছে? হতে পারে ছত্রাকের সংক্রমণ
গুরুতর অভিযোগ প্রমাণিত, এনসিপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
গুরুতর অভিযোগ প্রমাণিত, এনসিপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন
তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক