এক কুকুরের কামড়ে আহত ১২, মাইকে ঘোষণা দিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৯:৪৫আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৯:৪৫

টাঙ্গাইলের ভূঞাপুরে কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। এ সময় ওই কুকুরটি গরু-ছাগলকেও কামড়ে আহত করে। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কুকুরটি পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর, সাফলকুড়া ও চর অলোয়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে ভাদুরীচর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ক্ষুব্ধ লোকজন কুকুরটি পিটিয়ে হত্যা করে।

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানোদের জন্য ভ্যাকসিন না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। আক্রান্ত ব্যক্তিরা স্থানীয় ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নিচ্ছেন।

আহত লাইলী বেগম বলেন, ‘সকালে রাস্তায় হাঁটতে বের হওয়ার সময় কুকুরটি পেছন থেকে কামড় দিয়ে চলে যায়। এরকম তিন গ্রামের বেশ কয়েকজনকে পাগলা কুকুরটি কামড়ে আহত করেছে। হাসপাতালে গেলে এর কোনও ভ্যাকসিন পাওয়া যায়নি। পরে স্থানীয় ফার্মেসি থেকে ভ্যাকসিন নিয়েছি।’

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সদস্য মহির উদ্দিন জানান, ‘বেশ কয়েকদিন ধরে কুকুরটির কারণে গ্রামের মানুষজন আতঙ্কিত ছিল। কুকুরটি যখন তখন তেড়ে কামড়াতে আসে। গত দুই দিনে কুকুরটি অন্তত ১২ জনকে কামড়ে আহত করেছে। পাগলা কুকুরটি মেরে ফেলার জন্য মসজিদের মাইকে ঘোষণা করা হয়। পরে ক্ষুব্ধ লোকজন পিটিয়ে মেরে ফেলে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ‘কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে আল আমিন নামে এক শিশু আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে