প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাত

গাজীপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ২২:৩০আপডেট : ১০ মার্চ ২০২২, ২২:৫৬

গাজীপুরের শ্রীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মামুন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে কলেজ থেকে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভূইঁয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযুক্ত মামুন উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

আহত ছাত্রীর বাবা বলেন, ‘বখাটে মামুন আমার মেয়েকে কলেজে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সম্প্রতি মামুন আমার মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠায়। সম্মতি না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়। দুপুরে মেয়ে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মামুন গতিরোধ করে। এ সময় তাকে এড়িয়ে গেলে সামনে এসে ছুরি দিয়ে আঘাত করলে হাত দিয়ে ঠেকিয়ে দেয় আমার মেয়ে। পরে দ্বিতীয়বার ছুরিকাঘাত করলে বুকে ও পেটে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদা জানান, আহত ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার হাত, বুক ও পেটে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পুলিশ পরিদর্শক ইমতিয়াজ মাহফুজ বলেন, ‘এ বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম