কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ১৬:১১আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬:১১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন মিয়া (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (১৩ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শাহিন বগুড়ার শেরপুর উপজেলার মাগুরবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় আরেক ট্রাকচালক রফিকুল ইসলাম আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, সিমেন্টভর্তি একটি ট্রাক বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি জোকারচর পৌঁছালে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। পরে আরেকটি কাভার্ডভ্যান এসে দুই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে শাহিন মিয়া মারা যান।

ঘটনার পর কিছু সময় যানজট ছিল। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে নিলে মহাসড়ক স্বাভাবিক হয় বলে জানান ওসি। 

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি