কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা: আসামি মামুন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ১৭:০৭আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৭:১১

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে (১৭) ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত মামুনকে (২২) গ্রেফতার করেছেন র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। শনিবার (১২ মার্চ) রাতে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ এএসএম মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামুন উপজেলার দাইবাড়ীটেক গ্রামের আজাহার আলীর ছেলে।

এএসএম মাইদুল ইসলাম জানান, গত ১০ মার্চ দুপুরে কলেজ থেকে ওই ছাত্রী বাড়ি ফিরছিল। সে সময় স্থানীয় একটি রাইস মিলের পাশের রাস্তা দিয়ে বরামা রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত মামুন তাকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে মামুন ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে গালিগালাজ ও হুমকি দেয়। এক পর্যায়ে ভিকটিমকে বুকের বাঁ পাশে ছুরিকাঘাতে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাধীন রাখে। এ ঘটনায় ওইদিন রাতে ছাত্রীর বাবা শ্রীপুর থানায় মামলা করলে র‌্যাব ঘটনার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ছায়া তদন্ত শুরু করে। পরে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাব-১২ সিরাজগঞ্জের সহযোগিতায় পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া গ্রামের ফুফুর বাড়ি থেকে মামুনকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামিকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও খবর: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাত

 
/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান