ফেসবুকে মন্তব্যের জেরে তিন জন নিহতের ঘটনায় গ্রেফতার ৬

গাজীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ২২:৫৩আপডেট : ১৩ মার্চ ২০২২, ২২:৫৭

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে মন্তব্যের জেরে ছুরিকাঘাতে তিন জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতরা হলো-উপজেলার সীমান্তবর্তী সন্মানীয়া ইউনিয়নের দক্ষিণগাও (চরপাড়া) গ্রামের হিরণ মিয়ার ছেলে রবিন মিয়া (২০), আলম মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫) ও মৃত আলম হোসেনের ছেলে নাঈম হোসেন।

আরও পড়ুন: ফেসবুকে কমেন্টের জেরে ছুরিকাঘাত, প্রাণ গেলো ৩ যুবকের  

এ ঘটনায় নিহত ফারুকের বাবা আলম বাদী হয়ে গ্রেফতার আসামিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। রবিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিহত তিন জনের পরিবারের পক্ষ থেকে তিনি বাদী হয়ে হত্যা মামলা করেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম মামলার বিষয়টি জানিয়েছেন।

শনিবার (১২ মার্চ) রাতে কাপাসিয়ার চর আলীনগর গ্রামের এক যুবকের স্ত্রীর ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র হত্যার ঘটনা ঘটে। কমেন্টের জেরে নরসিংদীর সীমান্তবর্তী মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার ইয়াসিনের সহযোগী একদল ছেলের সঙ্গে কাপাসিয়া উপজেলার সন্মানীয়া ইউনিয়নের দক্ষিণগাও (চরপাড়া) গ্রামের নাঈমের মারামারি হয়। এক পর্যায়ে তারা একে অপরকে ছুরিকাঘাতে আহত করে। এ ঘটনায় উভয়পক্ষের আট জন আহত হন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের