জেলে বসেই পরিকল্পনা, বের হয়ে গঠন করে ডাকাত দল

গাজীপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২২, ২২:৫২আপডেট : ১৪ মার্চ ২০২২, ২২:৫২

গাজীপুরের পূবাইলে অভিযান চালিয়ে ৯ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১৯ হাজার টাকা, স্বর্ণালংকার, রাধা কৃষ্ণ ও গোপালের পিতলের দুইটি মূর্তি, দুইটি বিদেশি পারফিউম, একটি উচ্চ শক্তির ক্যামেরা, হেয়ার ড্রায়ার ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার রিনা আক্তার (৫০), কিশোরগঞ্জের রবি দাস (৪৫) ও চন্দন চন্দ্র দাস (৩৬), নোয়াখালীর জসিম উদ্দিন (৪৫), মাদারীপুরের ফারুক হোসেন (৩৫), তার স্ত্রী নার্গিস আক্তার (২৫), শিল্পি আক্তার (৩০), গাজীপুরের হাবিবুর (৪৮) এবং সুনামগঞ্জের ইমন উদ্দিন (২৯)। 

সোমবার (১৪ মার্চ) তাদেরকে আদালতে তোলা হলে রবি দাস ও ফারুক হোসেনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ। তিনি বলেন, ‘গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ছদ্মবেশে কাজের লোকের চাকরি নিয়ে পরিকল্পনা মাফিক ডাকাতি করতো। রবিদাস ও ফারুক ঢাকা জেলখানায় পূর্বে একাধিক মামলায় বন্দি ছিল। সেখানে বসেই তারা পরিকল্পনা করে, জেল থেকে বের হয়ে ডাকাত দল গঠন করে নতুন কৌশলে ডাকাতি করবে। জিজ্ঞাসাবাদে তারা দুই জন জানায়, তারা জেল খেটে বের হয়েই নতুন আন্তঃজেলা ডাকাত দল গঠন করে। সোমবার দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক রবিদাস ও ফারুকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’

তিনি বলেন, ‘৭ মার্চ তালোটিয়ার হারাধন চন্দ্র শীলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গত ২৬ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর পূবাইলের ছিকোলিয়া এলাকায় বাদল দাসের বাড়ি এবং এর দুই দিন পর তালোটিয়ার মজিবুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। এসব ডাকাতির ঘটনায় পরদিন ভুক্তভোগীরা মামলা মামলা করে। মামলা হওয়ার পর রহস্য উন্মোচনে পুলিশ মাঠে নামে। রবিবার (১৩ মার্চ) গাজীপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ লুটে নেওয়া টাকা ও মালামাল উদ্ধার করা হয়।’

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম