উপহারের শতাধিক ঘর নির্মাণে অনিয়ম, ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ২১:০৯আপডেট : ১৬ মার্চ ২০২২, ২১:০৯

নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণের পর আশ্রয়ণ প্রকল্পের শতাধিক ঘর ভেঙে ফেলার অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। বুধবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে ভেঙে ফেলা ঘরগুলো পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে মান নিয়ে কোনও আপস করবো না। নির্মাণে অনিয়ম ধরা পড়ার পর ঘরগুলো ভেঙে পুনরায় মানসম্পন্ন করে তৈরি করার উদ্যোগ প্রশংসনীয়। এখন উন্নতমানের ঘর নির্মাণ হবে।

এদিকে, ঘর নির্মাণে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামানকে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বারেক মিয়া। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় কয়েক জনপ্রতিনিধি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য সম্প্রতি গাজীপুর সদর উপজেলার তিন ইউনিয়ন এবং সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে ঘর নির্মাণ করা হয়। নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করায় শতাধিক ঘর ভেঙে ফেলা হয়। এসব ঘর তৈরি করা হলেও এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান কিংবা জনপ্রতিনিধিদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রঞ্জু বলেন, জনবল সংকটের কারণে এবং অফিসের কাজে ব্যস্ত থাকায় সবগুলো সাইট পরিদর্শন করতে পারিনি। এজন্য হয়তো অনিয়ম হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, গাজীপুর সদরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে পরিদর্শন গিয়ে অনিয়মের বিষয়টি ধরা পড়ে। পরে শতাধিক ঘর ভেঙে ফেলা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর, গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রঞ্জু।

/এএম/
সম্পর্কিত
গভীর রাতে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০ কক্ষ, খোলা আকাশের নিচে বসবাস
সেই স্বপ্ননগরের ২৫০ পরিবার পানিবন্দি, না খেয়ে কাটছে দিন
আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন কোচিং সেন্টার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের