ওভারটেক করতে গিয়ে বাসচাপায় প্রাণ গেলো ৩ জনের

নরসিংদী সংবাদদাতা
১৭ মার্চ ২০২২, ১১:৩০আপডেট : ১৭ মার্চ ২০২২, ১১:৩০

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মরজালে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাস। এ সময় বিপরিত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির চালকসহ তিন জন নিহত হন। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে । 

/টিটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের