স্বাভাবিক শিমুলিয়া, ৮ ফেরিতে চলছে পারাপার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১১:৪১আপডেট : ১৭ মার্চ ২০২২, ১১:৪১

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরিতে যান ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আটটি ফেরিতে চলছে যানবাহন পারাপার। 

শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিমুলিয়া ঘাট এড়িয়ে চলার জন্য গতরাতে মাইকিং করা হয়। সকাল থেকে ৮টি ফেরি চলছে নৌ-রুটে। তবে ঘাটে তেমন কোনও যানবাহন নেই।

মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ জিয়া জানান, ঘাটে প্রাইভেটকারসহ ছোট গাড়ি আছে প্রায় ১২০টি ও পিকআপ আছে আরও প্রায় ১০০টি। তবে ট্রাক কাভার্ডভ্যান এ রুটে চলাচল করেনি।

এদিকে ঢাকা-মুন্সীগঞ্জ বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নোমান মিয়া জানান, ঢাকা-মাওয়া রুটে যাত্রীবাহী বাস চলাচল করছে। তেমন কোনও অসুবিধার কথা শুনিনি। তবে, সকাল ৯টা থেকে প্রায় ঘণ্টাখানেক বাস চলাচল বন্ধ ছিল। এ কারণে সড়কে একটু যানজট হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম