১০ টাকা কেজির ৬৬৩ বস্তা চাল মজুত করেছেন তিনি

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১৭:০৪আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৭:০৪

টাঙ্গাইলে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল জব্দ করেছে ব্যাব-১২। এ সময় শরৎ চন্দ্র সূত্রধর নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার করটিয়া বাজারের জমিদার বাড়ির পাশে শরৎ চন্দ্র সূত্রধরের গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়। টাঙ্গাইলের র‌্যাব-১২ সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান এ তথ্য জানান। আটককৃত শরৎ চন্দ্র সূত্রধর করটিয়া কলেজপাড়া গ্রামের সুবল চন্দ্র সূত্রধরের ছেলে।

মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল জব্দ

র‌্যাব কমান্ডার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার করটিয়া বাজারের জমিদার বাড়ির পাশে শরৎ চন্দ্র সূত্রধরের গুদামে মজুত খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় গুদামের মালিক শরৎ চন্দ্রকেও আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘সরকার কর্তৃক ১০ টাকা কেজি মূল্যে গরিব ও দরিদ্রদের জন্য সরবরাহকৃত চাল বেশি মুনাফা লাভের আশায় অবৈধভাবে মজুত করে আসছিল একটি চক্র। মজুতকৃত চাল বেশি দামে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে আসছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি