স্কুলের সামনে শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ২১:২১আপডেট : ২২ মার্চ ২০২২, ২১:২৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে পিকআপভ্যান চাপায় শিক্ষক ফাতেমা নাসরিন ও শিক্ষার্থী জারিন তাসরিন নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) জেলা প্রশাসক আব্দুল লতিফ এ কমিটি গঠন করেন।

জেলা প্রশাসক জানান, শিবালয়ের আব্দুল আমিল মেমোরিয়াল স্কুলে শিক্ষক ও শিক্ষার্থী নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারকে প্রধান করে চার সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্য প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়াও কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপারের পক্ষ থেকে এক সদস্য রয়েছেন।

উল্লেখ্য, সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে টিফিনের সময় শিবালয়ে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর উঠিয়ে দেয়। এতে এক শিক্ষক ও এক শিক্ষার্থী নিহত হন। আহত হয় আরও চার শিক্ষার্থী।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী