পোশাককর্মীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ২২:০৮আপডেট : ২২ মার্চ ২০২২, ২২:০৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাককর্মীকে রাতভর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) রাতে পুলিশ অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী পোশাককর্মী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার হাটপাচিলের মৃত আয়নালের ছেলে আলমগীর হোসেন ওরফে জনি (২৭), নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর (গাবতলীর) দোহার ভিলার আলমাস ঢালীর ছেলে মাহফুজুর রহমান ওরফে মুন্না (২৬), আড়াইহাজারের পাঁচআনির আব্দুল হাইয়ের ছেলে মো. আব্দুল গাফফার (২৫)।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার আলমগীর ও ভুক্তভোগী পোশাককর্মী মাসদাইরের একটি কারখানায় কর্মরত ছিলেন। সেখানে চাকরি করাকালে আলমগীর তাকে কু-প্রস্তাব দেয়। এ বিষয়ে পোশাক কারখানা কর্তৃপক্ষকে জানালে আলমগীরকে চাকরিচ্যুত করা হয়। রবিবার (২০ মার্চ) রাত ৮টায় ভুক্তভোগী নিজ কর্মস্থল থেকে বের হলে পথে আলমগীরের সঙ্গে দেখা হয়। এ সময় কৌশলে তাকে একটি অটোরিকশায় করে বক্তবলী চর রাজাপুর এলাকায় একটি খামারে নিয়ে আলমগীর ধর্ষণ করে চলে যায়। পরে অপর আসামি মুন্না ও গাফফার তাকে রাতভর আটকে রেখে একাধিকবার পালাক্রমে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়লে পরের দিন সকাল ৮টার তাকে একটি অটোরিকশায় তুলে দেওয়া হয়। এ সময় তারা ওই পোশাককর্মীর ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে দেয়।

ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিনা ভোটের এমপি, আওয়ামী লীগের সেই আরজু গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
সর্বশেষ খবর
শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান