নরসিংদীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ 

নরসিংদী প্রতিনিধি 
২৫ মার্চ ২০২২, ১১:১৭আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২:২১

নরসিংদীর রায়পুরায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি আজিজুর রহমান। তিনি জানান, শুক্রবার (২৫ মার্চ) সকালে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে সজল ভূইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন অটোরিকশাচালক রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন (৪০), এসএসসি শিক্ষার্থী ও একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কাইউম উদ্দিন শাকিল(১৮), মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২), আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দীনের ছেলে মনির হোসেন (৩৫)। এছাড়া গুরুতর আহত অবস্থায় এক নারীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা থেকে পাঁচ যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। পথে আমীরগঞ্জের করিমগঞ্জ এলাকায় সজল ভূইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে রায়পুরাগামী পিকআপভ্যানের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালকসহ চার জন নিহত হন। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী