বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

মাদারীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৫:৪১আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫:৪৫

মাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্বামী নিলু মাদবর (৬৫)। 

শনিবার (২৬ মার্চ) রাত ২টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিলু মাদবর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা শিকদার কান্দি গ্রামের কদম মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। এ সময় তারা সাদিপুর বাজারের কাছে পৌঁছালে শিবচরের বাহাদুরপুর থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে মনোয়ারা বেগম ও নিলু মাদবর রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। 

এ সময় রাস্তার ডান পাশের একটি গাছের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে উদ্ধার করেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনোয়ারাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিলু মাদবরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবচর থানা পুলিশ ট্রাক ও তার চালক হোসেনকে (২২) আটক করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক চালক বর্তমানে শিবচর থানা পুলিশ হেফাজতে রয়েছে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের