গাছ থেকে পড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ২১:১৮আপডেট : ৩০ মার্চ ২০২২, ২১:১৮

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছ থেকে পড়ে শেখ সাদী (৫৮) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে তার বাড়ির পাশে এই ঘটনা ঘটেছে।

শেখ সাদী সোনাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের মৃত মোতালেবের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাড়ির পাশে সজনে গাছে ওঠেন সজনে পাড়তে। তখন ওই গাছের একটি ডাল ভেঙে নিচে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শেখ সাদী সোনাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি সজনে পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত হন। এরপর ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান