ফুচকা উৎসবের আয়ের অর্থে ঘর তুলে দেওয়া হবে অসহায়ের

ফরিদপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ২২:৩১আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২২:৩৬

ফরিদপুরে ফুচকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাস মাঠে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে  ‘আমরা করবো জয়’ নামের একটি সংগঠন। 

শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব চলে। উৎসব থেকে আসা লভ্যাংশ দিয়ে একটি অসহায় পরিবারের কর্মসংস্থান বা ঘর তুলে দেওয়া হবে। 

সংগঠনটির সভাপতি আহমেদ সৌরভ জানান, তারা এর আগেও ফুচকা উৎসব করেছেন। সে সময় লভ্যাংশ দিয়ে একটি দরিদ্র পরিবারের জন্য ফুচকার ভ্যান ও মালামাল কিনে দেওয়া হয়। এবারও এই উৎসব থেকে আসা অর্থে অসহায় একটি বা দুইটি পরিবারকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হবে।

রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা ইসলাম বলেন, ফুচকা উৎসবে এসে ভালো লাগছে। এই ধরনের ব্যতিক্রমী আয়োজন যারা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। দুই বান্ধবী এখান থেকে দুই প্লেট ফুচকা খেয়ে ১শ’ টাকা দিয়েছি। এই টাকা দিয়ে কোনও অসহায় মানুষের উপকার হবে, এই ভেবেই দিয়েছি।

কলেজছাত্র রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা করবো জয়’ সংগঠনটি অনেক অসহায় পরিবারকে সহায়তা করেছে। তাদের পাশে দাঁড়িয়েছে। আমার মতো অনেকেই এসেছে উৎসবে। ফুচকা খেয়ে অনেকেই ১শ’ টাকা আবার কেউ ২শ’ টাকাও দিয়েছে। সংগঠনটির এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের