পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ১৭:১২আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭:৫৪

গাজীপুরের শ্রীপুরে অপু দেওয়ান (১৪) নামে এক কারখানা শ্রমিককে পায়ু পথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সহকর্মী রাজুকে আটক করেছে পুলিশ। শনিবার (২ এপ্রিল) ভোরে শ্রীপুরের মাধখলা আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

নিহত অপু মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব শিয়ানদি গ্রামের পলাশ দেওয়ানের ছেলে। সে পৌরসভার মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে মাধখলা এলাকার ওই কারখানায় চাকরি করতো।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোরে অপুর শরীরে লাগা ডাস্ট (ময়লা) পরিষ্কার করার সময় ‘অসাবধানতাবশত’ পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় অভিযুক্ত রাজু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনও অভিযোগ দেননি।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম