এক্সপ্রেসওয়ে দাপিয়ে বেড়াচ্ছে ইজিবাইক

ফরিদপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১০:০৬আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:০৬

বর্তমান সরকারের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতুর পাশাপাশি ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। পদ্মা সেতু উদ্বোধনের আর মাত্র দুই মাস বাকি। তবে ইতোমধ্যে এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত করছে ব্যাটারিচালিত ইজিবাইক ও নসিমন-করিমন। 

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন এক্সপ্রেসওয়ে দিয়ে হাজারো যানবাহন চলাচল করছে। এসব যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিভিন্ন থ্রি হুইলার। এর মধ্যে বেশি বিপদজনক  ব্যাটারিচালিত ইজিবাইক, নসিমন ও করিমন। এসব যানবাহন প্রতিনিয়ত এক্সপ্রেসওয়ে ব্যবহার করার কারণে ঘটছে দুর্ঘটনা। এসব থ্রি হুইলারের কারণে বৈধ যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না। এতে করে প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছে সাধারণ যাত্রীরা। বাস-ট্রাকের চালকদের অভিযোগ থ্রি হুইলারের কারণে প্রতিনিয়ত এসব দুর্ঘটনা ঘটছে।

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ফরিদপুর জেলার ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ড, এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে থেকে প্রতিদিন শত শত ইজিবাইক চলাচল করে থাকে।

স্থানীয় বাসিন্দা আকরামুল করিম বলেন, নির্দেশ অমান্য করেই এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়মিত ইজিবাইক, নসিমন, করিমন ও থ্রি হুইলার জাতীয় যান চলাচল করছে। এই তিন চাকার যান চলাচলে দুর্ঘটনা বাড়ছে 

তিনি আরও বলেন, অবৈধ থ্রি হুইলারের কারণে বড় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পুলিশ অভিযান চালালে দুই-একদিন চলাচল বন্ধ থাকে। পরে আবার চলাচল শুরু হয়।

এদিকে কুমার নদীর উপর নির্মিত ফোর লেন সেতুর দুই লেন সর্বদা ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা দিয়ে পূর্ণ থাকে। এতে সৃষ্টি হয় যানজট।  হাইওয়ে ও ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়েও অবৈধ থ্রি হুইলার ও নছিমন-করিমনের চলাচল বন্ধ করতে পারছে না। তবে স্থানীয়রা এসব অভিযানকে লোক দেখানো বলে দাবি করেছেন। 

তুহিন পরিবহনের চালক আব্দুর রশিদ বলেন, এক্সপ্রেসওয়েতে থ্রি-হুইলার চলার কারণে আমাদের গাড়ি চালাতে সমস্যা হয়। আর ওইগুলো যারা চালায়, তারা প্রশিক্ষিত নয়। হুট-হাট করে সড়কের মধ্যে ঢুকে পরে, আবার কখনও ডানে-বামে মোড় নেয়, তখন দুর্ঘটনা ঘটে। দোষ হয় বড় যানবাহনের। এগুলো বন্ধ করা না হলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দিনদিন মহাসড়কে অবৈধ থ্রি হুইলার বৃদ্ধি পেয়েছে যা পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমাদের জনবল ও ডাম্পিং এরিয়া কম থাকায় এদেরকে নির্মূল করতে বেশ বেগ পেতে হচ্ছে।

তিনি আরও বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমরা মাঝে মধ্যেই মাইকিং করে অবৈধ থ্রি হুইলারকে সড়কে চলাচলে নিষেধাজ্ঞা জারি করি। কিন্তু এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইজিবাইকসহ অন্য থ্রি হুইলার চলাচল করছে। তাই পুলিশের পাশাপাশি জনগণ সচেতন হলে অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধ হবে।  

/টিটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের