১৭ হাজার টাকায় বিক্রি হলো এক বোয়াল

রাজবাড়ী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১২:৪৬আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৩:০৬

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর ফেরিঘাট এলাকায় হাজারি বরশিতে ধরা পড়েছে সাড়ে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। সোমবার (১১ এপ্রিল) ভোরে সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার জেলে কোরবান সরদারের বরশিতে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়ায় ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সকালে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন।

কোরবান সরদার বলেন, ভোরে পদ্মা নদীতে কয়েকজন মিলে মাছ শিকারে বের হই। ভোর ৫টার দিকে বরশিতে একটি ঝাঁকি দিলে বুঝতে পারি বড় কোনও মাছ ধরা পড়েছে। পরে বরশি টেনে তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, বোয়াল মাছটি সকালে দৌলতদিয়া দুলাল মন্ডলের আড়ৎ থেকে উন্মুক্ত নিলামে ১৭ হাজার ১০০ টাকায় কিনেছি। পরে মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ১০০ থেকে ২০০ টাকা লাভ পেলেই বিক্রি করে দেবো। 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় বড় সাইজের মাছ ধরা পড়ছে। এছাড়া পদ্মা নদীর বড় মাছ খেতে খুবই সুস্বাদু হয়।

/টিটি/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের