জাতীয় পরিচয়পত্র পেলেন যৌনপল্লির ২২ নারী

ফরিদপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ২১:৩৯আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২২:১২

প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্র পেলো ফরিদপুরের যৌনকর্মীরা। সোমবার (১১ এপ্রিল) দুপুরে প্রথম পর্যায়ে সিঅ্যান্ডবি ঘাট ও রথখোলা যৌনপল্লির ২২ জনের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়।

শাপলা মহিলা সংস্থার উদ্যোগে যৌনকর্মীদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এ সময় নির্বাচন অফিসের ও সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, ‘বাংলাদেশে জন্ম নিলেও তাদের ছিল না কোনও নাগরিক স্বীকৃতি। কারও কারও জাতীয় পরিচয়পত্র থাকলেও অসম্মানজনকভাবে পেশার স্থলে পতিতা এবং ঠিকানা পতিতাপল্লি লেখা ছিল।’

তিনি আরও বলেন, ‘তাদের সন্তানরা যখন শিক্ষাজীবনে প্রবেশ করে তখনই ঘটে বিপত্তি। সন্তানকে স্কুলে ভর্তি করতে গেলে মায়ের জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়, সেখানে পেশার স্থলে পতিতা এবং ঠিকানা লেখা দেখে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাদের। আবার অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই।’

শাপলা মহিলা সংস্থার প্রকল্প সমন্বয়কারী প্রশান্ত কুমার সাহা জানান, ‘দীর্ঘদিন ধরে যৌনকর্মী ও তাদের শিশুদের উন্নয়নে কাজ করছে শাপলা মহিলা সংস্থা। জাতীয় পরিচয়পত্র না থাকলে একজন মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়, সে কথা মাথায় রেখেই তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু করা হয়।’

তিনি আরও জানান, প্রথম পর্যায়ে সিঅ্যান্ডবি ঘাট ও রথখোলা যৌনপল্লির ২২ যৌনকর্মীর হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এসব জাতীয় পরিচয়পত্রে পেশার স্থলে গৃহিণী এবং ঠিকানা হিসেবে রথখোলা ও সিঅ্যান্ডবি ঘাট লেখা হয়েছে। আর কোনও সমস্যায় পড়তে হবে না তাদের। পর্যায়ক্রমে সবারই আওতায় আনা হবে।’

ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘প্রথম পর্যায়ে ২২ জনকে পরিচয়পত্র দিয়েছি। পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে। রমজান মাসে এমন একটি কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্মার্টকার্ড প্রকল্পের ১৫ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত 
অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না: ইসি
এনআইডির তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ইসির দুজন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী