লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার, ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ০৫:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৫:৩৩

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে আট ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। শ্রীপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশের হোম সিগন্যালের কাছে বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে ওই রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

শামীমা আক্তার বলেন, বলাকা ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে ইঞ্জিন উদ্ধার করে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ট্রেন লাইনের ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা দেরি হয়েছে। রাতে ইঞ্জিন উদ্ধারের মধ্য দিয়ে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম