‘১৩ কোটি টিকা দেওয়া হয়েছে, দেশের মানুষ এখন সুরক্ষিত’

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ২০:৫০আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২০:৫০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের আশপাশের দেশসহ অনেক দেশে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। এজন্য আমাদের বেখেয়ালি হলে চলবে না, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসকের বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। করোনার মধ্যেও আমাদের দেশ ভালো আছে। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। করোনার সফলতা আমরা পেয়েছি। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা ও দিকনির্দেশনা ছিল। সেটি আমরা কাজে লাগিয়েছি।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত। প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। সংক্রমণ নেই বললেই চলে। তবে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী ও সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী প্রমুখ। 

এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

/এএম/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী