শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি লঞ্চ চলাচলের সময় বাড়লো

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ২৩:২৭আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২৩:২৭

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ এপ্রিল থেকে লঞ্চ চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার রাতে শিমুলিয়া নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন জানান, লঞ্চ চলাচলের সময় দুই ঘণ্টা বাড়িয়ে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত করা হয়েছে। তবে, সেটা ২৫ এপ্রিল থেকে ২১ দিনের জন্য কার্যকর হবে। বর্তমানে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলছে।

তিনি আরও জানান, এই দুই রুটে বর্তমানে প্রায় ৭৫টি লঞ্চ চলাচল করছে। তবে, অনুমোদন আছে ৮৭টির। সেগুলো ডক থেকে ঈদের আগেই এই বহরে যুক্ত হবে।

এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ছয়টি ফেরি চলছে। শনিবার সকালে যানবাহনের কিছুটা চাপ থাকলেও রাতে ঘাট এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল।

ফয়সাল জানান, বর্তমানে ছয়টি ফেরি শুধু দিনের বেলা চলছে। তবে রাতে ফেরি চালু করার সম্ভাবনা আছে। আর ঈদের আগে বহরে একটি রো রো ফেরিসহ চারটি ফেরি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই নৌপথে যাত্রীবাহী বাসসহ ট্রাক চলাচল বন্ধ আছে। ঈদের আগে কোনোভাবেই সেগুলো চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম