শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চাপ বেড়েছে যাত্রী ও যানবাহনের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ১৬:৪৯আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬:৪৯

মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। রবিবার (২৪ এপ্রিল) সকাল থেকে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাকসহ দুই শতাধিক গাড়ি। 

সরেজমিন দেখা যায়, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সাতটি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে পারাপারের ক্ষেত্রে ফেরির তুলনায় লঞ্চে যাত্রীদের আগ্রহ বেশি দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান বলেন, ‌‘ভোর সাড়ে ৬টা থেকে এই নৌপথে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে। স্পিডবোট চলাচল করে সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এবং লঞ্চ চলাচল করে রাত ৮টা পর্যন্ত।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, ‘শিমুলিয়া ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। দক্ষিণ বঙ্গের অন্যতম এই নৌপথে সকাল থেকে একটি মিনি রো রো ফেরি, দুটি মিডিয়াম ও দুটি ডাম্প ফেরিসহ মোট সাতটি ফেরি চলাচল করছে। সকাল থেকে যানবাহনের চাপ ছিল। তবে দুপুর পর্যন্ত চাপ কমে যাবে বলে আশা করছি।’

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে। দিনের বেলায় শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে সাতটি ফেরি চলাচল করছে। তবে রাতের বেলায় দুই নৌপথ মিলিয়ে চারটি ফেরি চলাচল করে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম