আগামী দিনেও চাকরি করবেন, এখানেই থামেন: পুলিশের উদ্দেশে গয়েশ্বর

সাভার প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ১৯:১২আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২০:০৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মিছিল-মিটিং বন্ধ করা পুলিশের দায়িত্ব নয়। এ ধরনের আচরণ জনগণের ওপর জুলুম করা। প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা। আপনারা আগামী দিনেও চাকরি করবেন। তাই বলছি, যা করেছেন এখানেই থামেন, আর জনগণের ওপর জুলুম করবেন না। কথাগুলো ভেবে দেখবেন।’

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে সাভারের জিরাবো এলাকায় সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘আমরা বিচারপতিদের রায় মাথা পেতে নিতে চাই। তবে বেগম জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা স্বয়ং শেখ হাসিনা নিজে দিয়েছেন।’

বক্তব্য শেষে সাভার থানা বিএনপির সভাপতি হিসেবে সাইফউদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে গোলাম মোস্তফা; সাভার পৌর বিএনপির সভাপতি হিসেবে খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি এবং আশুলিয়া থানা বিএনপির সভাপতি হিসেবে আজগর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের