মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ১৭:৫৪আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৭:৫৪

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার তন্তর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চিটাচুনী গ্রামের নায়েব আলীর ছেলে মোশারফ হোসেন (৩৮), কসবা থানার মাহফুজ মিয়ার ছেলে ফারুক (৩৪), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রোশন আলীর ছেলে এরদোয়েন (৩১) ও দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে দুলাল (৩২)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শ্রীনগর থানা পুলিশ জানতে পারে তন্তুর ইউনিয়নের কুমারবাড়ি সেতুর পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতরা। খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সবুজ রংয়ের সিএনজি পালানোর চেষ্টা করে। তখন পুলিশের গাড়ি দিয়ে সিএনজিকে ব্যারিকেড দিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে আটটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, রাতেই চার জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম