শিমুলিয়া এড়িয়ে পাটুরিয়া ঘাট ব্যবহারের পরামর্শ নৌ প্রতিমন্ত্রীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ১৪:২৯আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৪:৩২

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে চাপ ও বিড়ম্বনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

তিনি বলেছেন, ‘এবারের ঈদে যাত্রী পারাপারের জন্য অধিক গুরুত্ব দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট প্রস্তুত রাখা হয়েছে। ওই নৌপথে অধিক সংখ্যক ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। এ কারণে শিমুলিয়া ঘাটের ওপর চাপ সৃষ্টি না করার অনুরোধ করছি।’

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের ৩ নম্বর রো রো ফেরিঘাট পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শিমুলিয়া ঘাটে টাকার বিনিময়ে ফেরিতে যানবাহনের সিরিয়াল বণ্টন করা হচ্ছে—যাত্রীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন, ঘাটে চাপ থাকায় অনেকের ফেরিতে সিরিয়াল পেতে সময় লাগছে। ঘাট ব্যবস্থাপনায় ঘাট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছেন।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সামিম আল রাজী, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন।

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী