জুনে ৫-১২ বছরের শিশুরাও পাবে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি 
২৯ এপ্রিল ২০২২, ২২:০০আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২৩:২৪


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জুনের মধ্যে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া হবে। টিকার আওতায় আসবে প্রায় দুই কোটি শিশু। বিশেষ ধরনের (ফাইজার) টিকা শিশুদের জন্য তৈরি হয়েছে। দুই কোটি টিকার চাহিদা আমরা পাঠিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনও পেয়েছি। চাহিদার ৩০ লাখ টিকা ইতোমধ্যে চলে এসেছে। তাই মা-বাবাদের বলবো ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে নিন। জন্ম নিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করে ফেলবেন।  

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে আয়োজিত  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ, যেখানে প্রায় ৭৫ ভাগ জনগণকে টিকা দেওয়া হয়েছে। টার্গেটের নির্দিষ্ট জনগণের ৯৫ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়েছি। আমরা এখন বুস্টার ডোজ দিচ্ছি। যারা বুস্টার ডোজ নেননি, তাদের দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি। 
 
এ সময় করোনার চতুর্থ ওয়েভ এলেও তা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে না বলে আশাবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ টিকা নিয়েছেন, তাই চতুর্থ ওয়েভ আমাদের তেমন ক্ষতি করতে পারবে না। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা দেওয়ার সফলতার জন্য প্রধানমন্ত্রীকে ভ্যাক্সিন হিরো ঘোষণা করা হয়েছিল, এবার ভ্যাক্সিন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। 
 
ইফতারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতাকর্মীরা। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী