সকালে চাপ থাকলেও সন্ধ্যায় ফাঁকা বাংলাবাজার-মাওয়া ঘাট

রফিকুল ইসলাম, মাদারীপুর
২৯ এপ্রিল ২০২২, ২২:১৯আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২২:৪১

ঈদের ছুটিতে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের মাওয়া (শিমুলিয়া কাঁঠালবাড়ি) নৌরুটে লঞ্চ ও স্পিডবোটে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে বাংলাবাজার ঘাট পার হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়া যাত্রীদের বেশ চাপ ছিল। তবে বিকাল-সন্ধ্যায় তা অর্ধেকে নেমে আসে। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, ঈদের ছুটি শুরু হওয়ার আগেই দুদিন ধরে নারী ও শিশু যাত্রীদের ঘরে ফেরার ভিড় ছিল। তবে শুক্রবার সকালে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। এরপর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত যাত্রীর চাপ কিছুটা কমে আসে। বেলা তিনটা থেকে যাত্রীদের পারাপার একেবারেই কমে যায়। 

বাংলাবাজার ঘাট সূত্র জানা যায়, ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে শিবচরের বাংলাবাজার ঘাটে। যাত্রীচাপ নিয়ন্ত্রণে বাংলাবাজার থেকে প্রায় যাত্রীশূন্য লঞ্চগুলো শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে। তবে নৌযানে ঢাকাগামী যাত্রীর চাপ ছিল কম। অন্যদিকে ফেরিতে বেড়েছে যানবাহনের সংখ্যা। ফেরি কম থাকায় ঘাট এলাকায় যানবাহন পার হতে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। 

 বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, যেহেতু নৌরুটে দেশের একটি বড় অংশের যাত্রীদের পারাপার হতে হয়। তাই গত বুধবার ভোর থেকেই লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীদের চাপ নিয়ন্ত্রণে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আগামী ১৫ মে পর্যন্ত ভোর সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত লঞ্চ সার্ভিস চালু থাকবে। এছাড়া স্পিডবোট চালু থাকবে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত।

সূত্র জানায়, সকাল থেকে শিমুলিয়া বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। বেশিরভাগ যাত্রী লঞ্চ ও স্পিডবোটে পার হন। তবে যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে ও জরুরি পণ্য পরিবহনের কিছু গাড়ি ও যানবাহন ফেরিতে পার হয়েছে। 

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘লঞ্চ-স্পিডবোটে যাত্রীদের সকালে ভিড় ছিল। তবে বিকালের দিক থেকে চাপ কমতে থাকে। যাত্রীচাপ অনুযায়ী রাত ১০টা পর্যন্ত লঞ্চ চালু থাকবে।’

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, আমাদের  ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। ওপার থেকে ব্যক্তিগত গাড়ি ও জরুরি পণ্যবাহী গাড়ি বেশি পার হচ্ছে। সকালে কিছু যাত্রী ফেরিতে পার হলেও বিকালে শুধু যানবাহন পার হয়েছে।’

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের