বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪২ হাজার যান পারাপার

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ১৪:০৪আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৪:০৪

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। শনিবার (৩০ এপ্রিল) সেতুটির নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপভ্যান, মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহন ওই সেতু দিয়ে পারাপার হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৫ হাজার ৭৮১টি এবং টোল আদায় হয়েছে এক কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা। এ ছাড়া সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ৪১৮টি এবং টোল আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৫০ টাকা।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে টোলপ্লাজার উভয় পাশে ১৮টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করেছে সেতু কর্তৃপক্ষ।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, মহাসড়কে যানজট নেই। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়। যা এ যাবৎকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী