শিমুলিয়া ঘাট থেকে ঈদযাত্রীর লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০২২, ১২:৫৪আপডেট : ০১ মে ২০২২, ১২:৫৪

নিখোঁজের দুই দিন পর মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের কাছে পদ্মা নদী থেকে এক ঈদযাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মে) সকালে লঞ্চঘাটের উল্টোপাশে পদ্মা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।

মৃতের নাম আশরাফুল আলম মিঠু (৫৩)। তিনি ঢাকার সবুজবাগের বাসিন্দা। তার স্থায়ী বাড়ি খুলনার সোনাডাঙ্গায়।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক চুন্নু মিয়া বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিসির এক কর্মচারী আমাদের জানান, লঞ্চঘাটের উল্টোপাশে পদ্মা নদীতে বিআইডব্লিউটিসির নোঙর করা একটি জাহাজের কাছে একটি লাশ ভাসতে দেখা যাচ্ছে। খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। তার পরনে টি-শার্ট, জিন্স প্যান্ট ও জুতা ছিল।’

তিনি আরও বলেন, ‘লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাকে শনাক্ত করা হয়েছে। আমরা জানতে পারি, তার ছেলে গতকাল মুন্সীগঞ্জের লৌহজং থানায় একটা নিখোঁজের সাধারণ ডায়েরি করেছিলেন। তার বাবা গত ২৯ এপ্রিল ফাল্গুনী পরিবহনের যাত্রী হয়ে ঈদে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। তার পকেটে ওই পরিবহনের টিকিটও পাওয়া গেছে।’

যদিও মরদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, উদ্ধারের সময় মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে বলে জানান নৌপুলিশের এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম