শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে কারখানা কর্তৃপক্ষ উধাও

গাজীপুর প্রতিনিধি
০১ মে ২০২২, ১৬:৫৫আপডেট : ০১ মে ২০২২, ১৭:৪২

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় জিএম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বেতন-বোনাস পাননি। বেতন না পেয়ে শনিবার শ্রমিকরা সারারাত কারখানায় ছিলেন, রবিবারও সেখানেই অবস্থান করছেন। তারা জানান, আগে থেকেই কথা ছিল, শনিবার দুপুরে তাদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হবে। সে অনুযায়ী শনিবার সকালে কারখানায় গিয়ে কাজে যোগ দেন। দুপুর পর্যন্ত কাজ করে খোঁজ নিয়ে জানতে পারেন বেতন-ভাতা দেওয়ার মতো কারখানায় কেউ নেই। সবাই চলে গেছেন।

কারখানার শ্রমিক আমিনুল, রিয়াজসহ অনেকে জানান, কর্মকর্তারা দুপুরের আগ পর্যন্ত একজন, দুজন করে বের হচ্ছিলেন। কিন্তু তারা এভাবে চলে যাবেন এটা বোঝা যায়নি। দুপুরের পর কোনও কর্মকর্তাকে না পেয়ে তাদের চলে যাওয়ার বিষয়টি জানতে পারেন।

তারা বলেন, ‘আমাদের প্রায় সাড়ে ৪শ’ শ্রমিকের পরিবার-পরিজন নিয়ে গ্রামে যাওয়ার প্রস্তুতি ছিল। শনিবার বেতন-বোনাস নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার জন্য বাসায় সব গুছিয়ে রেখে কারখানায় এসেছিলাম। অবশেষে সারারাত কারখানায় কাটিয়েও এ ব্যাপারে কোনও আশ্বাস পাচ্ছি না।’

শ্রমিকরা আরও বলেন, ‘কিছু সহকর্মী রাজধানীর উত্তরায় মালিকের বাসায় গিয়েও গভীর রাত পর্যন্ত দেখা করতে পারেননি। নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে এসে আজও (রবিবার) কারখানায় বসে আছি। শ্রমিকরা কারখানার ভেতরেই বিক্ষোভ করেছেন। কোনও ভাঙচুর না করে সবাই শান্তিপূর্ণ অবস্থান করেছেন। কারখানার সামনের দোকান থেকে হালকা খাবার খেয়ে গতকালের ইফতার ও ভোরে সেহরি করেছি কারখানায়।’

কারখানার হিসাব রক্ষণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, ‘সাবলেটে কাজ করিয়ে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হয়। কিন্তু এবার ঈদের আগে ব্যাংকিং জটিলতার কারণে টাকা ওঠাতে পারেননি। ফলে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া যায়নি।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, রাতে কারখানা মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। রবিবার সকালে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা দুপুরের দিকে আসবেন বলে কথা দিয়েছেন। কারখানায় ৪শ’ ৪৭ জন শ্রমিক রয়েছেন। বেশির ভাগ শ্রমিক দুই থেকে তিন বছর কারখানাটিতে কাজ করছেন। জেলা, পুলিশ ও কারখানা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আজ রবিবারই তাদের বেতন-বোনাস প্রদানের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, এটি একটি ডিফল্টার প্রতিষ্ঠান। বিজিএমইএ এই কারখানার বিষয়ে অবগত। কারখানাটির মালিক গতকাল থেকে মোবাইল ফোন বন্ধ রেখেছেন। আমরা যোগাযোগের চেষ্টা করছি। শ্রমিকদেরও বোঝাচ্ছি যেন কোনও অসন্তোষ সৃষ্টি না করেন। একই সঙ্গে তাদের বেতন-বোনাস দেওয়ার ব্যাপারেও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে চেষ্টা করছি, শ্রমিকদের থাকতে বলেছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের