এক মোটরসাইকেলে ৩ বন্ধু, প্রাণ গেলো দুই জনের

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ মে ২০২২, ১৯:৪৪আপডেট : ০৩ মে ২০২২, ১৯:৪৪

টাঙ্গাইলের ধনবা‌ড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে। মঙ্গলবার (৩ মে) বিকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুইচামারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। 

নিহত স্কুল ছাত্ররা হ‌লো- উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রীহ‌রিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিপন ওরফে আলআমি‌ন (১৬), একই গ্রামের আছর উদ্দিনের ছেলে রিপন (১৬)।

ধনবা‌ড়ী থানার এসআই ইয়ার হো‌সেন বলেন, তিন বন্ধু মিলে ঈদে আনন্দ কর‌তে মোটরসাইকে‌লযো‌গে ঘুর‌তে বেরিয়েছিল। তারা অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারি‌য়ে ব্রিজ সংলগ্ন পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন জন গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতালে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জন‌কে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের