জাদুমন্ত্রে করোনা ঠেকানো হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২২, ২১:০৪আপডেট : ০৪ মে ২০২২, ২১:৩৫

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশ প্রথম। যার বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি। সেই সঙ্গে দেশে মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ করোনার টিকা দিতে সক্ষম হয়েছি। যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। করোনা কোনও জাদুমন্ত্রের মাধ্যমে ঠেকানো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিকনির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

বুধবার (৪ মে) দুপুরে মা‌নিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে জেলাবাসীর সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি বিধায় দেশে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছি। দেশের অর্থনীতি চালু আছে। ছয় শতাংশ জিডিপি আছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে নেই তাদের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যেসব দেশের অর্থনীতি চাঙা আছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।’

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি