মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো ৩ ভ্যানযাত্রীর

মাদারীপুর প্রতিনিধি
০৪ মে ২০২২, ২২:২৬আপডেট : ০৪ মে ২০২২, ২২:২৬

মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

বুধবার (৪ মে) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে ব্যাটারিচালিত ভ্যানযোগে চার জন রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলেই আমির শেখ নামে এক যাত্রী নিহত হন। আহত অবস্থায় তিন জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। সেখানে প্রান্ত দফাদার নামে এক ব্যক্তিসহ দুজন মারা যান। অপরজনের চিকিৎসা চলছে। 

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। আহত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে