দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, লঞ্চ-ফেরিতে ব্যাপক ভিড়

রাজবাড়ী প্রতিনিধি
০৬ মে ২০২২, ২০:৫৪আপডেট : ০৬ মে ২০২২, ২০:৫৮

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে এবার কর্মস্থলে ফিরছে মানুষ। শুক্রবার (৬ মে) সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।

সরজমিনে শুক্রবার বিকালে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি। এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা বেশি। প্রতিটি যাত্রীবাহী বাসকে ফেরির নাগাল পেতে কমপক্ষে তিন-চার ঘণ্টা সারিতে অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে, দৌলতদিয়া লঞ্চঘাটে সকাল থেকেই কর্মমুখী যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। প্রতিটি লঞ্চ ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী পারাপারে মোট ২২টি লঞ্চ চলাচল করছে।

চার কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি ঢাকাগামী যাত্রী রাসেল মাহমুদ বলেন, ‘আমি মাগুরা থেকে ঢাকা যাচ্ছি। ফরিদপুর থেকে মাহিন্দ্রতে করে ঘাট পর্যন্ত এসেছি। স্বাভাবিকের তুলনায় ভাড়া লেগেছে দ্বিগুণ। কী আর করার। কাল অফিস, যেভাবেই হোক যেতে হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, সকাল থেকে ছোট-বড় ১৯টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌপথে চলাচল করছে। প্রতিটি ফেরিতে পারাপার হচ্ছেন শত শত যাত্রী, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল।

/এমএএ/
সম্পর্কিত
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-পরিবহনমন্ত্রী
সর্বশেষ খবর
জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সাভারে মেয়ের হাতে বাবা খুন: যা আছে শিফার জবানবন্দিতে
সাভারে মেয়ের হাতে বাবা খুন: যা আছে শিফার জবানবন্দিতে
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের