এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-পরিবহনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৪

নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ চলাচল নিরুৎসাহিত করছে সরকার। এর পরিবর্তে মালিকদের দুই ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ পরিচালনার নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিকাল ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের সভাপতিতত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীব বিক্রম।

লিখিত প্রশ্নের জবাবে নৌপথে দুর্ঘটনা হ্রাস এবং বর্ষা ও দুর্যোগপূর্ণ মৌসুমে উপকূলীয় যাত্রীদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ-মন্ত্রণালয় থেকে জারি করা ‘স্থায়ী আদেশ’ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তাদের মাধ্যমে যাত্রীবাহী লঞ্চ বহরে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বড় আকারের লঞ্চ যুক্ত হওয়ায় দুর্ঘটনা অনেকাংশে কমেছে।

দুর্ঘটনা রোধে সরকারের অন্যান্য পদক্ষেপ

১. নির্দিষ্ট সময়ের আগে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য রুট ডিক্লারেশন প্রদান।

২. নৌ-সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার এবং টার্মিনালে মেগাফোনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি।

৩. গুরুত্বপূর্ণ নদী বন্দরগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

৪. ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করলে যাত্রা স্থগিত করা।

৫. ফিটনেসবিহীন ও আনরেজিস্টার্ড নৌযান চলাচল বন্ধে বিআইডব্লিউটিএ’র নিয়মিত অভিযান।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ঢাকার চারপাশে নৌপথে ফের নামছে ওয়াটার বাস: সংসদে নৌ-মন্ত্রী
কর্ণফুলীর নাব্যতা রক্ষায় ‘ক্যাপিটাল ড্রেজিং’ একটি চলমান প্রক্রিয়া: নৌ-মন্ত্রী
মাতারবাড়ীতে ভিড়বে ১৬ মিটার ড্রাফটের জাহাজ, বাড়বে সক্ষমতা 
সর্বশেষ খবর
ঢাকার চারপাশে নৌপথে ফের নামছে ওয়াটার বাস: সংসদে নৌ-মন্ত্রী
ঢাকার চারপাশে নৌপথে ফের নামছে ওয়াটার বাস: সংসদে নৌ-মন্ত্রী
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ
ফিফার অর্থায়নে রামুতে হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার 
ফিফার অর্থায়নে রামুতে হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার 
কর্ণফুলীর নাব্যতা রক্ষায় ‘ক্যাপিটাল ড্রেজিং’ একটি চলমান প্রক্রিয়া: নৌ-মন্ত্রী
কর্ণফুলীর নাব্যতা রক্ষায় ‘ক্যাপিটাল ড্রেজিং’ একটি চলমান প্রক্রিয়া: নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা