দৌলতদিয়ায় অপেক্ষায় কয়েক হাজার যানবাহন, দুর্ভোগ

রাজবাড়ী প্রতিনিধি
০৭ মে ২০২২, ১৪:০৮আপডেট : ০৭ মে ২০২২, ১৪:০৮

ঈদ শেষে রাজধানীতে কর্মস্থলে ফিরছে মানুষ। শনিবার (৭ মে) ভোর থেকেই ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করে তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

শনিবার সকাল থেকে সরেজমিন দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় চার-পাঁচ হাজার যানবাহন নদী পারের অপেক্ষায় আটকে আছে। এর মধ্যে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি রয়েছে বেশি।

ফেরিতে ঢাকামুখী যাত্রীর ভিড় এদিকে, ঘাটের ওপর যানবাহনের চাপ কমাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় সিরিয়ালে আটকে রাখা হয়েছে যানবাহন।

দৌলতদিয়া ঘাটে আটকে থাকা বাসযাত্রী শরিফুল ইসলাম বলেন, ‘বাসের মধ্যে দীর্ঘ ৬ ঘণ্টা বসে আছি। সঙ্গে পরিবার ও ব্যাগ থাকায় বাস থেকে নেমে যেতে পারছি না। তীব্র গরমে অনেক কষ্ট হচ্ছে। দুর্ভোগ কাকে বলে সেটা নিজ চোখে দেখছি।’

দুর্ভোগ দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ‘বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় মিলিয়ে ২১টি ফেরি চলাচল করছে। আজ শনিবার ভোর থেকেই সড়কে যানবাহন ও যাত্রীদের ব্যাপক চাপ তৈরি হয়েছে। আমরা যাত্রীদের ভোগান্তি কমাতে সার্বক্ষণিক কাজ করছি।’

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের