শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লঞ্চ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২২, ১৪:৫১আপডেট : ০৮ মে ২০২২, ১৪:৫১

মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। স্পিডবোট ও লঞ্চগুলোতে গাদাগাদি করে পার হচ্ছেন যাত্রীরা। তবে শিমুলিয়া ফেরিঘাটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। নদী পারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।

রবিবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শিমুলিয়া লঞ্চঘাটে দেশের দক্ষিণাঞ্চলের কর্মস্থলমুখী ঢাকাগামী প্রায় ২০ হাজার যাত্রী পার হয়েছেন। 

যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার, শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ১০টি ফেরি চলাচল করছে। এদিকে যাত্রী পারাপারে ১৫৫টি স্পিডবোট এবং ৮৫টি লঞ্চ চলাচল করছে। 

শিমুলিয়া ঘাট এলাকায় গণপরিবহন কম থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে উঠতে হচ্ছে ঢাকাগামী যাত্রীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের অপেক্ষায় যাত্রীদের লাইন দীর্ঘ হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, লঞ্চঘাট এলাকায় যাত্রীদের চাপ রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০ হাজারেরও বেশি যাত্রী বাংলাবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে শিমুলিয়া ঘাটে এসেছেন। গতকাল প্রায় দেড় লাখ যাত্রী শিমুলিয়া ঘাট পার হয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া ফেরিঘাটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রীর বাড়তি চাপ আছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের