ঝগড়ার সময় মসলা বাটার শিল দিয়ে স্বামীকে হত্যা

গাজীপুর প্রতিনিধি 
০৯ মে ২০২২, ১৮:৩৪আপডেট : ০৯ মে ২০২২, ১৮:৩৪

গাজীপুরের টঙ্গীতে স্বামী ফয়সাল আলম খানকে (৩৩) মাথায় মসলা বাটার শিল দিয়ে আঘাত করেছে স্ত্রী মোরশেদা খামারু। সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর পূর্ব আরিচপুর (ভূঁইয়া পাড়া) এলাকার রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।    

নিহত ফয়সাল আলম খান সিলেটের রইস আলী খানের ছেলে এবং তার স্ত্রী মোরশেদা খামারু রাজশাহীর বাগমারা থানার সাদিপুর গ্রামের মৃত মনসুর খামারুর মেয়ে।

ওসি জাবেদ মাসুদ বলেন, এক বছর আগে ফয়সাল তার স্ত্রীকে নিয়ে টঙ্গীর পূর্ব আরিচপুর (ভূঁইয়া পাড়া) এলাকার রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে রঙ মিস্ত্রির কাজ করছেন। মোরশেদা তার প্রথম স্বামীকে তালাক দিয়ে ১৩ বছর আগে ফয়সালকে বিয়ে করেন। ১৩ বছর আগে বিয়ে হলেও তাদের দাম্পত্য জীবনে কোনও সন্তান নেই। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকতো। সোমবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী মোরশেদা ঘরে থাকা মসলা বাটার শিল দিয়ে স্বামী ফয়সালের মাথায় আঘাত করেন। এ সময় গলায় গামছা পেচিয়ে মৃত্যু নিশ্চিত করেন মোরশেদা। 

পরে মোরশেদা টঙ্গী পূর্ব থানায় এসে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের বাসায় যায়। সেখানে ফয়সালকে ঘরে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদা তার স্বামীকে শিল দিয়ে মাথায় আঘাত ও পরে গলায় গামছা পেচিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী মোরশেদা খামারুকে গ্রেফতার করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম