স্ত্রী ও দুই মেয়েকে হত্যা: ২৪ ঘণ্টায় অভিযোগপত্র দাখিল

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২২, ২০:২৪আপডেট : ০৯ মে ২০২২, ২০:২৪

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

মামলার একমাত্র আসামি দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেলকে (৪২) অভিযুক্ত করে সোমবার (৯ মে) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন। এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুন নূর জবানবন্দি লিপিবদ্ধ করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, রুবেল বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। গত রবিবার ভোরে ঘুমিয়ে থাকা নিজ স্ত্রী ও দুই মেয়েকে প্রথমে দা দিয়ে আঘাত করেন। এরপর বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিতের পর ধারালো অস্ত্র (দা) দিয়ে স্ত্রী লাভলী আক্তার (৩৯), বড় মেয়ে লাজলী আক্তার ছোয়া (১৬) ও ছোট মেয়ে ইহা মনি কথার (১২) জবাই করেন।

আরও পড়ুন: ঘরে মা ও দুই মেয়ের লাশ, বাবা আটক

ঘটনাস্থল হতে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র (ধারালো দা) ও রক্তমাখা জামা কাপড় জব্দ করার পাশাপাশি তাৎক্ষণিক অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। এরপর ঘিওর থানায় মামলা করা হয়। রুবেল  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তা রেকর্ড করেন। ঘটনায় সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করাসহ মানিকগঞ্জ সদর হাসপাতাল হতে মামলার ঘটনায় লাভলী, লাজলী ও কথার ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে।

তদন্তে জানা গেছে, রুবেল ঋণে জর্জরিত। স্ত্রী-কন্যাদের নিয়ে সংসার চালানো ও ঋণ পরিশোধের চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে তাদেরকে হত্যা করেন। মামলার পর ঘিওর থানা পুলিশ মামলার সব তদন্ত কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে আদালতে ন্যায়বিচারের স্বার্থে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের