তেল মজুত করে বেশি দামে বিক্রি, সোয়া লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২২, ১৭:৫৬আপডেট : ১১ মে ২০২২, ১৭:৫৬

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গুদামে সয়াবিন তেল মজুতের অপরাধে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঝিটকা বাজারে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, বাজারের কাউসার স্টোর নামের দোকানে প্রচলিত সব ধরনের পণ্য সাজানো আছে, শুধু সয়াবিন তেল নেই। পরে তাদের গুদামে অভিযান চালিয়ে প্রায় সব ব্র্যান্ডের কয়েকশ’ লিটার বোতলজাত তেল পাওয়া যায়। 

এছাড়া অধিক মূল্যের আশায় বোতলজাত তেল কেটে খোলা তেল হিসেবে বিক্রি করছেন। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিক দামে বিক্রির আশায় মজুত করা কয়েকশ’ লিটার তেল বোতলের গায়ের দামে ১৬৮ টাকা লিটার দরে ভোক্তাদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়।

আসাদুজ্জামান রুমেল আরও জানান, একই অপরাধে ঝিটকা বাজারের শাহিন বাণিজ্যালয়কে ৪০ হাজার টাকা এবং গোবিন্দ সাহা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন প্রতিষ্ঠানের মোট ৪৫০ লিটার তেল বোতলের গায়ের দামে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ ও ৩৮ ব্যাটালিয়ন আনসার সদস্য। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আসাদুজ্জামান রুমেল।

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী