দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২৪

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ মে ২০২২, ১৩:১৯আপডেট : ১৪ মে ২০২২, ১৩:৩১

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রান্তিক পরিবহনের এক বাসচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই বাসের অন্তত ২৪ যাত্রী।

শনিবার (১৪ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শামীম (৪৫)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, সকাল ৮টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসে প্রান্তিক পরিবহন এবং টাঙ্গাইলের দিক থেকে ছেড়ে আসে মাহি পরিবহন। গাংগাইর এলাকায় পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ২৪ জনকে উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে থেকে প্রান্তিক পরিবহনের চালক শামীম টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের