বাবা ছেলেকে নিয়ে চলে গেলেন, মায়ের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
১৫ মে ২০২২, ০৩:৩৮আপডেট : ১৫ মে ২০২২, ০৩:৩৮

গাজীপুরে ছেলের শোকে নারী পোশাক শ্রমিক আয়েশা আক্তার রিতু (২২) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। শনিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার বানিয়ারচালা এলাকার কফিল উদ্দিনের ভাড়া বাড়ি থেকে পুলিশ ওই নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আয়েশা আক্তার রিতু তার স্বামী জহিরুল ইসলাম ও চার বছরের ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে বানিয়ারচালা এলাকার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় গোন্ডেন রিফিট পোশাক কারখানায় চাকরি করছেন। গত প্রায় এক বছর ধরে পারিবারিক কলহের জেরে স্বামী জহিরুল ইসলাম ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যান। পরে ছেলে হোসাইন আলীকে নিয়ে আয়েশা একাই ওই বাসায় বসবাস করে আসছেন। সম্প্রতি নিহতের স্বামী এসে ছেলে হোসাইন আলীকে নিয়ে যান। এতে স্ত্রী আয়েশা ছেলের শোকে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে একমাত্র ছেলশিশুর শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি